তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোহাগড়ায় ধারালো অস্ত্রের আঘাতে কৃষক খুন।
জেলা প্রতিনিধি নড়াইল নড়াইলের লোহাগড়া উপজেলায় ইউনিয়নের বয়রা গ্রামের সাত্তার শেখের ছেলে হাসানুর শেখ ভাতিজার অস্ত্রের আঘাতে খুন হয়েছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে ৪ নভেম্বর বুধবার সকাল ৬ টার দিকে শুপারি গাছে পানি দেওয়াকে কেন্দ্র করে হাছানুরের সংগে মামুন শেখ,আরমান শেখ পিতা হাসদেল শেখ, হাসদেল শেখ পিতা জব্বার শেখ সহ ৭/৮ জন কথা কাটাকাটির এক পর্যায় মামুন শেখ দেশীয় অস্ত্র দেশীয় ধারালো অস্ত্র (ভেলা) দিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করে। হাসানুরের চিৎকারে তার স্বজনরা তাকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় নিহত হাসানুরের পরিবারের চলছে শোকের মাতম। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ...
জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় ইউনিয়নের বয়রা গ্রামের সাত্তার শেখের ছেলে হাসানুর শেখ ভাতিজার অস্ত্রের আঘাতে খুন হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে ৪ নভেম্বর বুধবার সকাল ৬ টার দিকে শুপারি গাছে পানি দেওয়াকে কেন্দ্র করে হাছানুরের সংগে মামুন শেখ,আরমান শেখ পিতা হাসদেল শেখ, হাসদেল শেখ পিতা জব্বার শেখ সহ ৭/৮ জন কথা কাটাকাটির এক পর্যায় মামুন শেখ দেশীয় অস্ত্র দেশীয় ধারালো অস্ত্র (ভেলা) দিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করে। হাসানুরের চিৎকারে তার স্বজনরা তাকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এঘটনায় নিহত হাসানুরের পরিবারের চলছে শোকের মাতম।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। দোষীদের আটকের চেষ্টা চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।