নলডাঙ্গায় মাদকদ্রব্য সেবন ও বিক্রির দায়ে তিন ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড।
রেজাউল করিম নলডাঙ্গা নাটোর প্রতিনিধিঃ অদ্য ২২/১১/২০২৬ খ্রি. তারিখে নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষীকুলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোর এর সহায়তায় মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শাম্মী আক্তার। এসময় তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তার প্রসিকিউশনের প্রেক্ষিতে মাদকদ্রব্য গাঁজা সেবন করার অপরাধে মো: আলিফ (২৩) ও বিকাশ (৪০) নামের দুই ব্যক্তিকে যথাক্রমে ৩ মাস ও ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড এবং মাদকদ্রব্য সেবন ও বিক্রয় করায় মো: রাকিবুল নামের এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জামাদি জনসম্মুখে বিনষ্ট করা হয়। জনস্বার্থে প্রশাসনের এ...
রেজাউল করিম নলডাঙ্গা নাটোর প্রতিনিধিঃ
অদ্য ২২/১১/২০২৬ খ্রি. তারিখে নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষীকুলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোর এর সহায়তায় মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শাম্মী আক্তার। এসময় তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তার প্রসিকিউশনের প্রেক্ষিতে মাদকদ্রব্য গাঁজা সেবন করার অপরাধে মো: আলিফ (২৩) ও বিকাশ (৪০) নামের দুই ব্যক্তিকে যথাক্রমে ৩ মাস ও ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড এবং মাদকদ্রব্য সেবন ও বিক্রয় করায় মো: রাকিবুল নামের এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জামাদি জনসম্মুখে বিনষ্ট করা হয়।
জনস্বার্থে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।