কালীগঞ্জের মাদক পরিবহনের দায়ে ভ্রাম্যমান আদালতে এক মহিলার কারাদন্ড
রশিদুল ইসলাম কালিগন্জ উপজেলা প্রতিনিধি লালমনিহাটের কালীগঞ্জে মাদক পরিবহনের দায়ে এক মহিলাকে এক বছর নয় মাস ও এক লক্ষ টাকা জরিমানা ( অনাদায়ে আরোও তিনমাস) কারাদন্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জহির ইমাম। ১৩ ই সেপ্টেম্বর (বুধবার) উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে তিনি এ কারাদন্ড ও জরিমানা দেন। দণ্ডপ্রাপ্ত আসামী বগুড়া জেলার শিবগঞ্জের বুড়িগঞ্জ এলাকার মো: বুলু মিয়ার মেয়ে উম্মে কুলসুম (৩৫)। জানা গেছে যে,উম্মে কুলসুম নিজ ব্যাগে করে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল পরিবহনের সময় তাকে আটক করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম বলেন, কালীগঞ্জ উপজেলা কে মাদকমুক্ত...
রশিদুল ইসলাম
কালিগন্জ উপজেলা প্রতিনিধি
লালমনিহাটের কালীগঞ্জে মাদক পরিবহনের দায়ে এক মহিলাকে এক বছর নয় মাস ও এক লক্ষ টাকা জরিমানা ( অনাদায়ে আরোও তিনমাস) কারাদন্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জহির ইমাম।
১৩ ই সেপ্টেম্বর (বুধবার) উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে তিনি এ কারাদন্ড ও জরিমানা দেন।
দণ্ডপ্রাপ্ত আসামী বগুড়া জেলার শিবগঞ্জের বুড়িগঞ্জ এলাকার মো: বুলু মিয়ার মেয়ে উম্মে কুলসুম (৩৫)।
জানা গেছে যে,উম্মে কুলসুম নিজ ব্যাগে করে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল পরিবহনের সময় তাকে আটক করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম বলেন, কালীগঞ্জ উপজেলা কে মাদকমুক্ত করার লক্ষ্যে প্রতিনিয়ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। আর আমাদের এ অভিযান সব সময় অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।