ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ডাসারে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হোসেন ভূঁইয়া আটক।

দেশ চ্যানেল
September 17, 2026 11:24 am
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের ডাসারে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ হোসেন ভূঁইয়া (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে ডাসার উপজেলার কর্ণপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হোসেন ভূঁইয়া কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের বাবুল ভূঁইয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডাসারের

দক্ষিন ধুয়াসার গ্রামীন টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদকবিরোধী অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) সাকিব হাসান। এ সময় হোসেন ভূঁইয়ার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে প্রেস রিলিজের মাধ্যমে জানায় জেলা গোয়েন্দা পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই সাকিব হাসান জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে মাদারীপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। মাদকের বিস্তার রোধে ডিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST