রেজাউল করিম নলডাঙ্গা নাটোর প্রতিনিধিঃ
আমি পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মনোয়ার জাহান, অদ্য ০১/০৯/২০২৬ ইং তারিখে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করিলাম। নলডাঙ্গা থানার সর্বস্তরের সম্মানিত নাগরিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুধীজনসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য। ন্যায়সংগত ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন এবং সাধারণ মানুষের সমস্যার কথা আন্তরিকতার সঙ্গে শোনা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণে আমি সর্বদা সচেষ্ট থাকব।
নলডাঙ্গা থানাকে একটি জনবান্ধব, সেবামুখী ও আস্থার পুলিশি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করছি। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, বাল্যবিবাহ ও অন্যান্য অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আপনাদের যেকোনো আইনগত সমস্যা বা প্রয়োজনে নলডাঙ্গা থানা আপনাদের পাশে থাকবে। আসুন, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের মাধ্যমে নলডাঙ্গাকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলি।
সকলের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও শান্তি কামনা করছি।

