মহেশপুর ১২ নং আজমপুর ইউনিয়নে শান্তিপুর্ণভাবে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে রবিবার (২৮শে এপ্রিল) আইনশৃঙলা বাহিনীর নিরাপত্তার মধ্যে শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন। নির্বাচনে জামায়াত ইসলামী বাংলাদেশের প্রার্থী আব্দুস সাত্তার খান মটর সাইকেল প্রতিক নিয়ে ৬১৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী শরীফুল ইসলাম চশমা প্রতিকে ২১৪২ ভোট, আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আবুল হাসেম আনারস প্রতিকে ১৫৩৪ ভোট ও সাইফুল ইসলাম ঘোড়া প্রতিকে ১২৩ ভোট পেয়েছেন। মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নে ২০ হাজার ৮৯ জন ভোটারের মধ্যে ১০ হাজার ৮৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেছেন। উল্লেখ্যঃ মহেশপুরের আজমপুর ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ সমর্থীত চেয়ারম্যান ও...
জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে রবিবার (২৮শে এপ্রিল) আইনশৃঙলা বাহিনীর নিরাপত্তার মধ্যে শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন।
নির্বাচনে জামায়াত ইসলামী বাংলাদেশের প্রার্থী আব্দুস সাত্তার খান মটর সাইকেল প্রতিক নিয়ে ৬১৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দী শরীফুল ইসলাম চশমা প্রতিকে ২১৪২ ভোট, আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আবুল হাসেম আনারস প্রতিকে ১৫৩৪ ভোট ও সাইফুল ইসলাম ঘোড়া প্রতিকে ১২৩ ভোট পেয়েছেন।
মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নে ২০ হাজার ৮৯ জন ভোটারের মধ্যে ১০ হাজার ৮৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেছেন।
উল্লেখ্যঃ মহেশপুরের আজমপুর ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ সমর্থীত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাজান আলী ২১ জানুয়ারী মারা যাওয়ার পর চেয়ারম্যান পদ শুণ্য ঘোষণা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।