মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ,বরিশাল,প্রতিনিধি। জনগনই পুলিশ -পুলিশই জনগন এই গ্লোগানকে ধারন করে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার সকাল-১১ টায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টিপারপাস হলে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আগত বিভিন্ন জনের নানা প্রশ্নের উত্তর প্রদান করেন, বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস,এম, মশিউর রহমান, বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মোঃ আলাউল হাসান। এসব বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মুক্ত আলোচনায় মাদক, ইভটিজিং, নৌপথে চাঁদাবাজি,শব্দ দুষনসহ...
মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ,বরিশাল,প্রতিনিধি।
জনগনই পুলিশ -পুলিশই জনগন এই গ্লোগানকে ধারন করে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার সকাল-১১ টায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টিপারপাস হলে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন, মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আগত বিভিন্ন জনের নানা প্রশ্নের উত্তর প্রদান করেন, বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস,এম, মশিউর রহমান, বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মোঃ আলাউল হাসান।
এসব বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মুক্ত আলোচনায় মাদক, ইভটিজিং, নৌপথে চাঁদাবাজি,শব্দ দুষনসহ পুলিশের সেবা পেতে নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনা করেন, মেহেন্দিগঞ্জ থানার ওসি ( তদন্ত) মতিউর রহমান ও এসআই রুবেল হোসেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।