ঢাকাFriday , 6 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় ১ দিনের ব্যাবধানে ছেলের হাতে পিতা খুন।

দেশ চ্যানেল
November 6, 2026 12:12 am
Link Copied!

লোহাগড়া প্রতিনিধি নড়াইল

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা দক্ষিণপাড়া গ্রামে ছেলের হাতে পিতা খুন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে ৫ অক্টোবর  বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১ টা ৩০ মিনিটের সময় বয়রা দক্ষিণ পাড়া গ্রামে খায়রুল শেখ (২৬) পিতা আফসার শেখ। কে তার পিতা আফসার শেখকে  ঘরের মধ্যে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। আরো জানা গেছে মৃত আফসার শেখ একজন ভ্যান চালক। তার ছেলে খায়রুল শেখ (২৬) নেশাগ্রস্ত অবস্থায় বসত বাড়ির ঘরে ঢুকে কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। হত্যা করে সে দ্রুত এলাকা ত্যাগ করে।

এলাকাবাসী সুত্রে জানাগেছে মৃত আফসারের ছেলে খাইরুল শেখ(২৬) দীর্ঘদিন ধরে মাদক আসক্ত ছিলো।প্রায় সে বাড়িতে তার পিতাকে মাদকের টাকার জন্য শারিরিক ভাবে নির্যাতন করতো। আজ তেমনি মাদকের টাকার জন্য চাপ দিলে পিতা আফসার টাকা দিতে অস্বীকৃতি জানালে সে তার পিতাকে কুপিয়ে খুন করেন।

এঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। এলাকাবাসী এমন ঘটনার বিচারের দাবী জানিয়েছেন। এভাবে যেন আর কোন বাবা খুন না হয়।

এঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘাতক খায়রুলকে গ্রেফতারের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এলাকা শান্ত, পুলিশ মোতায়ন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST