ঝিনাইদহে ওলামা বিভাগের ডায়েরি বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ।
মোঃ জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : ঝিনাইদহে ওলামা বিভাগের উদ্যোগে মাজলিসুল মুফাস্সিরীন পরিষদের সদস্য ও দ্বায়িত্বশীলের মধ্যে ডায়েরি বিতরণ করা হয়েছে এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩শে নভেম্বর) সকালে আলহেরা মিলনায়তনে মাওলানা আক্তারুজ্জামান এর সভাপতিত্বে ও মাওলানা আজিজুর রহমান এর উপস্থাপনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর, কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলী আজম মোঃ আবু বকর। তিনি বলেন, ফেসবুকে পাওয়া কোন তথ্য যাচাই না করে প্রচার করা যাবে না। তাফসীর মাহফিলে সরাসরি কোরান ও হাদিস থেকে আলোচনা করা ও ব্যঙ্গ-কৌতুক উপস্থাপন না করার...
মোঃ জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি :
ঝিনাইদহে ওলামা বিভাগের উদ্যোগে মাজলিসুল মুফাস্সিরীন পরিষদের সদস্য ও দ্বায়িত্বশীলের মধ্যে ডায়েরি বিতরণ করা হয়েছে এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩শে নভেম্বর) সকালে আলহেরা মিলনায়তনে মাওলানা আক্তারুজ্জামান এর সভাপতিত্বে ও মাওলানা আজিজুর রহমান এর উপস্থাপনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর, কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলী আজম মোঃ আবু বকর। তিনি বলেন, ফেসবুকে পাওয়া কোন তথ্য যাচাই না করে প্রচার করা যাবে না। তাফসীর মাহফিলে সরাসরি কোরান ও হাদিস থেকে আলোচনা করা ও ব্যঙ্গ-কৌতুক উপস্থাপন না করার আহবান জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি আব্দুল আউয়াল, ওলামা বিভাগের চেয়ারম্যান মুহাদ্দিস রবিউল ইসলাম, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ শাহ মোঃ শাহাদাত হোসাইন, মাওলানা আলিনুর রহমান ও হাফেজ মাওলানা নুরুন্নবী আশেকী প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।