জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকূপায় দুই ভাতিজা চাচাকে কুপিয়ে হত্যা করলো। উপজেলার কাকুড়া ডাঙ্গা গ্রামে হত্যার ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুরে মাঠের প্রয়োজনীয় কাজ সেরে বাড়ীতে ফিরছিলেন চাচা লাল্টু মোল্লা। তখন পথিমধ্যে লাল্টু মোল্লাকে কুপিয়ে আহত করে তার দুই ভাতিজা আসাদ ও মিরাজ। এলাকাবাসী আহত চাচাকে উদ্ধার করে শৈলকূপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক সুত্রে জানা যায়, গতবছর প্রেমের সম্পর্ক করে বড় ভাবিকে নিয়ে পালিয়ে বিয়ে করেন লাল্টু মোল্লা। সে সময় থেকে শুরু হয় নিজেদের ভিতর পারিবারিক কলহ। তারই জের ধরে দুই ভাতিজা আসাদ ও মিরাজ তার...
জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকূপায় দুই ভাতিজা চাচাকে কুপিয়ে হত্যা করলো। উপজেলার কাকুড়া ডাঙ্গা গ্রামে হত্যার ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুরে মাঠের প্রয়োজনীয় কাজ সেরে বাড়ীতে ফিরছিলেন চাচা লাল্টু মোল্লা। তখন পথিমধ্যে লাল্টু মোল্লাকে কুপিয়ে আহত করে তার দুই ভাতিজা আসাদ ও মিরাজ। এলাকাবাসী আহত চাচাকে উদ্ধার করে শৈলকূপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক সুত্রে জানা যায়, গতবছর প্রেমের সম্পর্ক করে বড় ভাবিকে নিয়ে পালিয়ে বিয়ে করেন লাল্টু মোল্লা। সে সময় থেকে শুরু হয় নিজেদের ভিতর পারিবারিক কলহ। তারই জের ধরে দুই ভাতিজা আসাদ ও মিরাজ তার চাচাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। তবে দুই খুনি আসাদ ও মিরাজকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। প্রতিবেদনের সময় মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছিলো। শৈলকূপা থানার ওসি বলেন, তাদের বিরুদ্ধে মামলা রুজু করার প্রস্তুতি চলছে। আমরা দ্রুত সময়ে আসামী দুজনকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থার জন্য কোর্টে সোপর্দ করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।