বিশেষ প্রতিবেদক: দামুড়হুদা প্রেস ক্লাবের সাংবাদিক সমিতির দ্বিবার্ষিক কমিটি গঠিত হয়েছে। গতকাল বেলা ১০ টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠিত হয়। সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান কাজল অনুষ্ঠানের সভাপতির অনুমতিক্রমে সভার শুভ সূচনা করেন। প্রথমে আলোচ্য সূচি অনুযায়ী প্রেসক্লাবের উন্নয়ন নিয়ে বিশদ আলোচনা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দামুড়হুদা প্রেস ক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ সাংবাদিক সমিতির দামুড়হুদা শাখার কমিটি গঠিত হয়। সর্বসম্মতিক্রমে সভাপতি মনোনীত হাফিজুর রহমান কাজল। সাধারণ সম্পাদক মনোনীত হন শাহজালাল বাবু। নয় সদস্য বিশিষ্ট অন্যান্যদের মধ্যে রয়েছেন মোঃ মোজাম্মেল শিশির সহ-সভাপতি, মো:বিল্লাল হোসেন সহ-সাধারণ সম্পাদক, মোহাম্মদ মেহেদী হাসান মিলন সংগঠনিক...
বিশেষ প্রতিবেদক:
দামুড়হুদা প্রেস ক্লাবের সাংবাদিক সমিতির দ্বিবার্ষিক কমিটি গঠিত হয়েছে। গতকাল বেলা ১০ টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠিত হয়। সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান কাজল অনুষ্ঠানের সভাপতির অনুমতিক্রমে সভার শুভ সূচনা করেন।
প্রথমে আলোচ্য সূচি অনুযায়ী প্রেসক্লাবের উন্নয়ন নিয়ে বিশদ আলোচনা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দামুড়হুদা প্রেস ক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ সাংবাদিক সমিতির দামুড়হুদা শাখার কমিটি গঠিত হয়।
সর্বসম্মতিক্রমে সভাপতি মনোনীত হাফিজুর রহমান কাজল। সাধারণ সম্পাদক মনোনীত হন শাহজালাল বাবু। নয় সদস্য বিশিষ্ট অন্যান্যদের মধ্যে রয়েছেন মোঃ মোজাম্মেল শিশির সহ-সভাপতি, মো:বিল্লাল হোসেন সহ-সাধারণ সম্পাদক, মোহাম্মদ মেহেদী হাসান মিলন সংগঠনিক সম্পাদক, মোঃ খালেকুজ্জামান অর্থ সম্পাদক,। কার্যকরী কমিটির সদস্য হিসেবে রয়েছেন মোঃ সাফায়েত হোসেন, প্রেসক্লাবের সভাপতি শামসুদ্দোহা পলাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। সাংবাদিক সমিতির এই কমিটিকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সাংবাদিকরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।