মোঃ মাহবুব আলম শাওন উপজেলা প্রতিনিধি নওগাঁর বদলগাছীতে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ৩রা ডিসেম্বর বেলা সাড়ে ১১ টায় বদলগাছী উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা খাদ্য গুদামে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান ফিতা কেটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মোসা. সাবরিন মোস্তারী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান প্রমুখ। খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান জানায়, চলতি আমন মৌসুমে ৩৩ টাকা কেজি দরে ১০১৯ মেট্রিক টন ধান, ৪৭ টাকা কেজি দরে ১৮২ মেট্রিক টন চাউল সংগ্রহের...
মোঃ মাহবুব আলম শাওন উপজেলা প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ৩রা ডিসেম্বর বেলা সাড়ে ১১ টায় বদলগাছী উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা খাদ্য গুদামে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান ফিতা কেটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মোসা. সাবরিন মোস্তারী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান প্রমুখ।
খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান জানায়, চলতি আমন মৌসুমে ৩৩ টাকা কেজি দরে ১০১৯ মেট্রিক টন ধান, ৪৭ টাকা কেজি দরে ১৮২ মেট্রিক টন চাউল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অভ্যন্তরীন এই ধান ও চাল সংগ্রহ চলবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।