মাধবপুরে বালু উত্তোলনের দায়ে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা
সাব্বির আকাশ হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জেন মাধবপুরে বালু উত্তোলনের দায়ে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০ এর ধারা মোতাবেক এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উপজেলার বেজুড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা। বিনা অনুমতিতে বালু উত্তোলনের করায় গাড়ি জব্দ ও শাকিল মিয়া নামক এক ব্যাক্তিকে আটক করে অর্থদণ্ড প্রদান করা হয়। শাকিল ব্রাম্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার হেবজু মিয়ার ছেলে। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাহাত বিন কুতুব। এ সময় মাধবপুর...
সাব্বির আকাশ হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জেন মাধবপুরে বালু উত্তোলনের দায়ে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০ এর ধারা মোতাবেক এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উপজেলার বেজুড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা।
বিনা অনুমতিতে বালু উত্তোলনের করায় গাড়ি জব্দ ও শাকিল মিয়া নামক এক ব্যাক্তিকে আটক করে অর্থদণ্ড প্রদান করা হয়। শাকিল ব্রাম্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার হেবজু মিয়ার ছেলে।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাহাত বিন কুতুব।
এ সময় মাধবপুর থানার পুলিশের একটি দল সাথে ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব জানান,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।