ঢাকাSaturday , 26 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কাজিরহাট থানার মডেল ইউনিয়নে গাছ কাটা কে কেন্দ্র করে বৃদ্ধ মহিলা কে মারধরে অভিযোগ। 

দেশ চ্যানেল
September 26, 2026 5:27 pm
Link Copied!

রাসেল কবির// বরিশালের কাজীরহাট থানার বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সুপারি গাছ কাটাকে কেন্দ্র করে রাজিয়া বেগম নামে এক বৃদ্ধাকে মারধর করে করার অভিযোগ উঠেছে। আত্মীয়-স্বজনের উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনাটি গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে একই বাড়িতে। অভিযোগ করেন ভুক্তভোগী রাজিয়া বেগম।

অভিযোগ সূত্রে জানা যায়, সুপারি গাছ কাটার বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে আব্দুর রহমান শিকদার, তার স্ত্রী ইয়াসমিন বেগম, হান্নানসহ আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি রাজিয়া বেগমকে মারধর করেন। একপর্যায়ে মারধরের কারণে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

পরে তার ডাক-চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে আসে বৃদ্ধ মহিলা রাজিয়া বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে কাজীরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST