সাব্বির আকাশঃ হবিগঞ্জের মাধবপুরে অভিনব কায়দায় গাঁজা পরিবহনকালে ১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ। থানা সূত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে কাসিমনগর পুলিশ ফাড়ির উপ পরিদর্শক কাদেরের নেতৃত্বে এএস আই উজ্জ্বল মোল্লাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাত আনুমানিক সাড়ে ৮ ঘটিকায় উপজেলার চৌমুহনী বাজার এলাকা হইতে প্লাস্টিকের বস্তায় ২ কেজি করে ৫টি বান্ডিলে ১০ কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আল আমিন (৩৫) হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের রনি গাজির পুত্র।অপর পলাতক আসামী মাধবপুর উপজেলার দেবনগর গ্রামের মমিন মিয়া ছেলে এখলাস (৪৫) ও সেলিম (৩৮)। মাধবপুর থানার অফিসার...
সাব্বির আকাশঃ
হবিগঞ্জের মাধবপুরে অভিনব কায়দায় গাঁজা পরিবহনকালে ১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে কাসিমনগর পুলিশ ফাড়ির উপ পরিদর্শক কাদেরের নেতৃত্বে এএস আই উজ্জ্বল মোল্লাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাত আনুমানিক সাড়ে ৮ ঘটিকায় উপজেলার চৌমুহনী বাজার এলাকা হইতে প্লাস্টিকের বস্তায় ২ কেজি করে ৫টি বান্ডিলে ১০ কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আল আমিন (৩৫) হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের রনি গাজির পুত্র।অপর পলাতক আসামী মাধবপুর উপজেলার দেবনগর গ্রামের মমিন মিয়া ছেলে এখলাস (৪৫) ও সেলিম (৩৮)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খাঁন জানান,আসামিদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।