লাখাই উপজেলা প্রতিনিধি লাখাইয়ে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা সহ ২ আসামীকে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়নের ভরপূর্নী গ্রামের মৃত তাহের মিয়ার ছেলে মোঃ হাবিব মিয়া (৪৫) ও মৃত নছির উদ্দীনের ছেলে জসিম উদ্দিন (৪০)। সূত্রে জানা যায়, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলীর দিকনির্দেশনায় পুলিশের এসআই জালাল আহমেদ এর নের্তৃত্বে সংঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ৬ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১০ ঘটিকার সময় বুল্লা বাজারের পূর্বে কামড়াপুর ব্রীজ ( কামড়াপুর ভাঙা) এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা সহ আসামীদের কে গ্রেফতার করা হয়। এ বিষয়ে লাখাই থানার...
লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাইয়ে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা সহ ২ আসামীকে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়নের ভরপূর্নী গ্রামের মৃত তাহের মিয়ার ছেলে মোঃ হাবিব মিয়া (৪৫) ও মৃত নছির উদ্দীনের ছেলে জসিম উদ্দিন (৪০)।
সূত্রে জানা যায়, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলীর দিকনির্দেশনায় পুলিশের এসআই জালাল আহমেদ এর নের্তৃত্বে সংঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ৬ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১০ ঘটিকার সময় বুল্লা বাজারের পূর্বে কামড়াপুর ব্রীজ ( কামড়াপুর ভাঙা) এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা সহ আসামীদের কে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করলে তিনি জানান,গাঁজা সহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে লাখাই থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের কে ৬ নভেম্বর বুধবার হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।