মো আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধ। পঞ্চগড়ে আন-নূর ইন্টারন্যাশনাল একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার জেলার বোদা উপজেলার কাজলদিঘী এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা শাখার আমির অধ্যাপক ইকবাল হোসাইন। এসময় আন-নূর ইন্টারন্যাশনাল একাডেমির চেয়ারম্যান শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাহমুদুল হক, হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়্যেদ নূর ই আলম, কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোয়ায়েল প্রধান, বড়শশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, আন-নূর ইন্টারন্যাশনাল একাডেমির ব্যবস্থাপনা...
মো আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধ।
পঞ্চগড়ে আন-নূর ইন্টারন্যাশনাল একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার জেলার বোদা উপজেলার কাজলদিঘী এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা শাখার আমির অধ্যাপক ইকবাল হোসাইন।
এসময় আন-নূর ইন্টারন্যাশনাল একাডেমির চেয়ারম্যান শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাহমুদুল হক, হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়্যেদ নূর ই আলম, কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোয়ায়েল প্রধান, বড়শশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, আন-নূর ইন্টারন্যাশনাল একাডেমির ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আন-নূর ইন্টারন্যাশনাল একাডেমির অধ্যক্ষ লিসাদ ইসলাম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।