মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর উপজেলায় ছিনতাইয়ের অভিযোগে ৪ জনকে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয়রা।শুক্রবার সকালে উপজেলার গোগনগর এলাকায় এই ঘটনা ঘটে।এ সময় পুলিশ জরুরী সেবা ৯৯৯ থেকে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ শাহাদাত হোসেন।তিনি জানান-আমরা সকালে জরুরী সেবা ৯৯৯ থেকে কল পেয়ে জানতে পারি যে,গোগনগর এলাকায় ছিনতাইয়ের অভিযোগে ৪ জনকে গণধোলাই দিয়েছে স্থানীরা।তাৎক্ষণিক ঘটনাস্থলে আমরা আমাদের পুলিশ ফোর্স পাঠাই। আমাদের পুলিশ অভিযুক্ত ৪ জনকে আহত অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল(ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে ভর্তি করিয়েছি,তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।আমরা চেষ্টা করছি তাদের নাম-পরিচয় জানার জন্যে।পুলিশ অফিসার...
মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ছিনতাইয়ের অভিযোগে ৪ জনকে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয়রা।শুক্রবার সকালে উপজেলার গোগনগর এলাকায় এই ঘটনা ঘটে।এ সময় পুলিশ জরুরী সেবা ৯৯৯ থেকে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ শাহাদাত হোসেন।তিনি জানান-আমরা সকালে জরুরী সেবা ৯৯৯ থেকে কল পেয়ে জানতে পারি যে,গোগনগর এলাকায় ছিনতাইয়ের অভিযোগে ৪ জনকে গণধোলাই দিয়েছে স্থানীরা।তাৎক্ষণিক ঘটনাস্থলে আমরা আমাদের পুলিশ ফোর্স পাঠাই। আমাদের পুলিশ অভিযুক্ত ৪ জনকে আহত অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল(ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে ভর্তি করিয়েছি,তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।আমরা চেষ্টা করছি তাদের নাম-পরিচয় জানার জন্যে।পুলিশ অফিসার জানান-হাসপাতালে পুলিশের আওতাধীন রয়েছে তারা।আমরা ঘটনা তদন্ত করছি।মামলা প্রক্রিয়াধীন আছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।