মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি: খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসা'র অভিভাবক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ নভেম্বর সকাল ১১টায় মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে সমাবেশটি অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড'র সাবেক চেয়ারম্যান, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, পাহাড়ি-বাঙালি মিলেমিশে থাকলেই পাহাড়ে শান্তি আসবে, সংঘাত এড়িয়ে পাহাড়ি বাঙ্গালিদের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও বন্ধুত্ব সৃষ্টির মাধ্যমে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডঃ আব্দুল মালেক মিন্টু, জেলা...
মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসা’র অভিভাবক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ নভেম্বর সকাল ১১টায় মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড’র সাবেক চেয়ারম্যান, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, পাহাড়ি-বাঙালি মিলেমিশে থাকলেই পাহাড়ে শান্তি আসবে, সংঘাত এড়িয়ে পাহাড়ি বাঙ্গালিদের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও বন্ধুত্ব সৃষ্টির মাধ্যমে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডঃ আব্দুল মালেক মিন্টু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সেলিম প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।