ঢাকাFriday , 23 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ মাধবপুরে এতিম দুই শিশুর পরিবারের পাশে স্বচ্ছতা গ্রুপ।

দেশ চ্যানেল
October 23, 2026 1:49 pm
Link Copied!

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,ইমদাদুল ইসলাম

হবিগঞ্জের মাধবপুরে অসহায় এক পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বচ্ছতা গ্রুপ। উপজেলার হালুয়াপাড়া গ্রামের মরহুম অলি মিয়ার এতিম দুই সন্তানের পরিবারের হাতে ২৪,৫০০ টাকা আর্থিক সহায়তা তুলে দিয়েছে সংগঠনটি। এটি ছিল তাদের ধারাবাহিক মানবিক কার্যক্রমের ১০৯তম আয়োজন।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৫টায় হালুয়াপাড়া বাজারে পরিবারের সদস্যদের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর অলি মিয়া মারা যান। তাঁর মৃত্যুর পর দুই ছেলেকে রেখে তাদের মা জুলেখা অন্যত্র চলে যান। এরপর থেকে শিশু দুটি তাদের বৃদ্ধ দাদীর তত্ত্বাবধানে রয়েছে। বয়স্ক ও আর্থিকভাবে অসচ্ছল দাদী নাতিদের লালন-পালন, পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বচ্ছতা গ্রুপের সম্মানিত সদস্য মো. লোকমান মিয়া। সঞ্চালনা করেন স্বচ্ছতা গ্রুপের সম্মানিত সদস্য আল আমিন ইসলাম। প্রধান অতিথি ছিলেন শাহজালাল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মাসুম বিল্লাহ সানি, বর্তমান মেম্বার আ. আহাদ সুনর ও সৈয়দ মিয়া, মাহবুবুর রহমান, হাফেজ মহিন উদ্দিন খান শাহীন,মোবারক প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বচ্ছতা গ্রুপের সম্মানিত সদস্য শফিকুল ইসলাম ডালিম, হাজী রাসেল আহমেদ, সাংবাদিক শেখ ইমন আহমেদ, সাব্বির হাসান ও সিদ্দিক মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্বচ্ছতা গ্রুপের সদস্যরা বলেন, অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। মানুষের মুখে হাসি ফোটানো এবং বিপদে পড়া পরিবারগুলোকে সহায়তা করার লক্ষ্যেই তারা এ ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তাঁরা।

স্থানীয়রা সংগঠনটির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠন অসহায় মানুষের পাশে দাঁড়ালে সুবিধাবঞ্চিত পরিবারগুলো নতুন করে বাঁচার সাহস পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST