জেলা প্রতিনিধি নড়াইল
বাংলাদেশের ঋতুচক্রের গ্রীষ্মে সবচেয়ে বেশি ফলের সমারোহ দেখা যায়।বৈশাখ, জ্যৈষ্ঠ মাসের এমন বিভিন্ন প্রজাতির দেশি ফল নিয়ে ‘মৌসুমি ফল উৎসব’ এর আয়োজন করেছে লোহাগড়া উপজেলা কৃষি অধিদপ্তর।
বুধবার (১৮ ই জুন) বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার কৃষি অফিসের সামনে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়। মৌসুমি ফল উৎসবে আম, জাম, লিচু, কাঁঠাল, লটকন ও পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির দেশীয় ফলের সমাহার ছিলো।
মৌসুমি ফল উৎসবে উপজেলা কৃষিকর্মকর্তা ও কৃষিবিদ মুনমুন সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা শিরীন সুলতানা, সমবায় অফিসার আঃ রহমান,মৎস্য কর্মকর্তা মাসুম খান,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালমান জামান, রাজনৈতিক নেতা, সমাজ কর্মী, সাংবাদিক ও স্থানীয় সাধারণ জনগন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, বাংলাদেশের একটি ঐতিহ্য মেসুমি ফল উৎসব, এখন রাষ্ট্রীয়ভাবে ফল উৎসবের আয়োজন হচ্ছে।বিদেশি ফল থেকে দেশী ফল অনেক ভালো। বাড়ির পাশে বিভিন্ন প্রজাতির ফলের গাছ রোপন করে ফলে চাহিদা মিটাতে পারি।

