সুলাইমান পোদ্দার স্টাফ রিপোর্টার ভোলা)।।
ভোলার তজুমদ্দিন উপজেলায় নিম্নআয়ের ও কর্মহীন পরিবারের মাঝে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সরকারি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় প্রকৃত সুবিধাভোগীদের হাতে এই কার্ড তুলে দেওয়া হয়।
আজ ১৬ মে শনিবার বিকেল ০৫ টায় উপজেলা অডিটোরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা বনি আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ডাঃ শামিম রহমানের উপস্থিতিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ফ্যামিলি কার্ড বিতরণে ৩য় দফায় তজুমদ্দিন উপজেলার ৩ নং চাঁদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে উপজেলা প্রশাসনের শতভাগ যাচাই বাছাইয়ের মাধ্যমে ১১২৩ পরিবারকে নির্বাচিত করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সোহান কাউছার,তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত,ভোলা জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট আমিরুল ইসলাম বাছেদ, তজুমদ্দিন উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, ভোলা জেলা যুবদলের সহ সভাপতি হাসান সাফা পিন্টু।তজুমদ্দিন প্রেসক্লাব সভাপতি সাইদুল হক মুরাদ।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ শামিম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের কারণে দেশের কোনো মানুষ অনাহারে থাকবে না। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও অসহায় পরিবারগুলো অত্যন্ত সাশ্রয়ী মূল্যে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় তাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে যাবেন। কার্ড বিতরণে যেন কোনো ধরনের অনিয়ম না হয়, সেদিকে প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে।
ফ্যামিলি কার্ড হাতে পেয়ে স্থানীয় সাধারণ মানুষ অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন। কার্ড নিতে আসা কয়েকজন সুবিধাভোগী জানান, বর্তমান বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির সময়ে এই ফ্যামিলি কার্ড তাদের সংসারে অনেক বড় স্বস্তি নিয়ে আসবে।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তজুমদ্দিন উপজেলা সহকারী ভূমি কমিশনার অন্তরা সরকার অদ্রী।

