মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি হরতাল অবরোধ,সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষাজীবন বিঘ্নিত ও শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টি অপচেষ্টার প্রতিবাদে ছাত্র সমাজের মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় মাদারগঞ্জ এ.এইচ.জেড সরকারি কলেজ ছাত্রলীগ আয়োজিত এ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদারগঞ্জ এ.এইচ.জেড সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি এহসানুল হক আরজু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল বারী আজম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক ও কলেজ ছাত্রলীগের সমন্বকারী কাউন্সিলর কামরুল হাসান সোহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল্লাহ। এ সময় মাদারগঞ্জ এ.এইচ.জেড সরকারি...
মোঃ কামাল উদ্দিন
মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি
হরতাল অবরোধ,সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষাজীবন বিঘ্নিত ও শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টি অপচেষ্টার প্রতিবাদে ছাত্র সমাজের মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় মাদারগঞ্জ এ.এইচ.জেড সরকারি কলেজ ছাত্রলীগ আয়োজিত এ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদারগঞ্জ এ.এইচ.জেড সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি এহসানুল হক আরজু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল বারী আজম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক ও কলেজ ছাত্রলীগের সমন্বকারী কাউন্সিলর কামরুল হাসান সোহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল্লাহ। এ সময় মাদারগঞ্জ এ.এইচ.জেড সরকারি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ, ছাত্র সমাজের সকল শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা অগ্নি সন্ত্রাসকারীদের স্ব স্ব অবস্থান থেকে প্রতিহত করার আহবান জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।