মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জের ৬ নং আদারভিটা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান(৬৫) আর নেই। বৃহস্পতিবার বিকাল ৩ টায় রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া………. রাজিউন। তিনি মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক পদে চাকরি থেকে অবঃ নেওয়ার পর আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন মিজানুর রহমান। তিনি ৬ নং আদারভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (চলতি) দায়িত্বে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে সিদ্দিকুর রহমান সোহাগ ও এক মেয়ে মোরশেদা আক্তার রানী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন মাদারগঞ্জ উপজেলা প্রশাসন, মাদারগঞ্জ মুক্তিযুদ্ধা সংসদ, মাদারগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন আকন্দ, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাব, জামালপুর ইউপি সচিব এসোসিয়েশন, সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার সকাল ১০ টায় বাঁশদাইড় ঈদগাঁহ মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজে মরহুমের স্মৃতিচারণ করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন আকন্দ, সহ সভাপতি আকবর আলী মিলিটারি, প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, মরহুমের একমাত্র ছেলে সিদ্দিকুর রহমান সোহাগ, ইউপি সচিব রেজওয়ান পারভেজ সেমি, প্যানেল চেয়ারম্যান ছামিউল ইসলাম জলিল, সমাজসেবক রায়হান রহমতুল্লাহ রিমু, প্রভাষক আব্দুল্লাহ আল মামুন সহ অনেকে। মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন শেষে মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

